মেলবোর্নের রড লেভার এরিনায় মঙ্গলবার অদ্ভুদ ঘটনা ঘটালেন রাশিয়ান তারকা দানিল মেদভেদেভ। বিশ্বের সাবেক নাম্বার ওয়ান এবং তিনবারের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালিস্ট ম্যাচের উত্তেজনায় নেটের সঙ্গে সংযুক্ত একটি ক্যামেরা র্যাকেট দিয়ে পিটিয়ে ভেঙে দেন।
থাইল্যান্ডের ২৩ বছর বয়সী ওয়াইল্ডকার্ডধারী কাসিদিত সামরেজের বিপক্ষে পাঁচ সেটের রোমাঞ্চকর ম্যাচ চলাকালীন তৃতীয় সেটে পিছিয়ে পড়েছিলেন মেদভেদেভ। এই অবস্থায় সামরেজের দুর্দান্ত এক শট ফেরাতে ব্যর্থতার হতাশা থেকে র্যাকেট দিয়ে নেটের মাঝামাঝি আটকানো ছোট ক্যামেরা পেটাতে থাকেন। এতে ওই ক্যামেরার ভিডিও ফিড বন্ধ হয়ে যায়।
মেদভেদেভের এই আচরণের জন্য চেয়ার আম্পায়ার তাকে সতর্ক করেন এবং রড লেভার এরিনার দর্শকরা তাকে দুয়ো দিতে থাকেন। মেদভেদেভ এসময় একজন বলবয়কে ভাঙা র্যাকেটের টুকরো পরিষ্কার করতে বলেন
মেদভেদেভের হতাশার মধ্যেই সামরেজ সেই সেট জিতে ২-১ এ লিড নেন। তবে ৪১৮তম র্যাংকধারী থাই প্রতিপক্ষ শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ায় এবং ক্র্যাম্পের কারণে সমস্যা অনুভব করায় মেদভেদেভ পরবর্তী দুই সেট জিতে নেন। ৬-২, ৪-৬, ৩-৬, ৬-১, ৬-২ গেমের ম্যাচটি শেষ হতে তিন ঘণ্টারও বেশি।
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে টানা দুই সেটে এগিয়ে থেকেও হারেন মেদভেদেভ। এবারের মৌসুমের প্রথম ম্যাচটি খেলতে নেমেছিলেন পরিবারকে সময় দিতে প্রস্তুতি টুর্নামেন্টগুলোতে না খেলেই। তবে পাঁচ সেটের উত্তেজনায় জয় তুলে নিয়ে আবারো নিজের সক্ষমতা দেখালেন তিনি।
ম্যাচ শেষে মেদভেদেভ কৌতুক করে বলেন, “কেন দেড় ঘণ্টায় শেষ করব? আমার জন্য তিন ঘণ্টাই ন্যূনতম সময়।” মেদভেদেভ বলেন, “দ্বিতীয় এবং তৃতীয় সেটে আমি বল স্পর্শই করতে পারিনি। পুরো শক্তি দিয়ে খেলছিল সে (সামরেজ)। আমি জানতাম না কী করতে হবে। যদি সে প্রতি ম্যাচেই এভাবে খেলে, তার জীবন ভালো কাটবে—টাকা, মেয়ে, ক্যাসিনো।” রাশিয়ান তারকার এই রসিক মন্তব্য দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে।
গতির কিংবদন্তি শোয়েবের কাছ থেকে শিখতে চান নাহিদ