আলুর খোসা ছাড়াতে জেনে নিন সহজ কৌশল

বাজারে এখন নতুন আলু উঠেছে। আর নতুন আলু স্বাদে অতুলনীয়, কিন্তু এর ছাল ছাড়াতে বেশ ঝামেলা হয়। কারণ আলুর ছাল খুব পাতলা, যা পিলার দিয়ে ছাড়ানো যায় না। আর হাত দিয়ে ছাড়ালেও ভালোভাবে তোলা যায় না। তাই প্রথমে নতুন আলু ভালো করে ধুয়ে নিন। এরপর একটি সুতির তোয়ালে বা কাপড়ে আলুগুলো রেখে হালকা হাতে ঘষুণ। দেখবেন আলুর ওপরের পাতলা ছাল কাপড়ে ঘষার ফলে উঠে গেছে। এরপর আলু রান্না ও পরোটা বা অন্য যে কোনো খাবারে ব্যবহার করতে পারবেন। আলুর ছাল সহজেই ছাড়ানো যায় এবং ঝক্কি-ঝামেলার মুক্তি পেতে চলুন জেনে নিই সহজ কিছু কৌশল। 

গরম পানির ব্যবহার
আলুগুলো ভালো করে ধুয়ে নিন। একটি পাত্রে পানি গরম করে নিন। এতে আলু দুই-তিন মিনিট রেখে দিন। দেখবেন আলুর ছাল নিজেই উঠে আসবে। শুধু হাত দিয়ে ঘষে নিলেই হবে। নতুন আলুর ছাল ছাড়াতে নরম ব্রাশ বা স্টিলের স্ক্রাবার ব্যবহার করতে পারেন। আলু ধুয়ে ব্রাশ বা স্ক্রাবার দিয়ে হালকা হাতে ঘষুণ। দেখবেন আলু না কেটেই ছাল সহজেই উঠে যাবে।

ঠান্ডা পানির ব্যবহার
ঠান্ডা পানিতে প্রথমে আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানির স্পর্শে আলুর খোসা আলগা হয়ে যায়। আবার পাটের ছালার উপর ঘসা দিলেও সহজেই খোসা ছাড়ানো সম্ভব হয়। এ ছাড়া আপনি নতুন আলু ছাড়াতে একটি স্টিলের চামচও ব্যবহার করতে পারেন। এই চামুচ দিয়ে আলুর উপরের অংশ খুঁড়ে নিন। এতেও আলুর পাতলা ছাল সহজেই উঠে আসবে। আপনি চাইলে ছুরিও ব্যবহার করতে পারেন।

মাইক্রোওয়েভ পদ্ধতি
আলুগুলো ধুয়ে কাঁটাচামচ দিয়ে কিছু ছিদ্র করে নিন। মাইক্রোওয়েভে ২-৩ মিনিট গরম করুন ঠান্ডা হওয়ার পর খোসা আলগা হয়ে যাবে। এই কৌশলগুলো ব্যবহার করলে নতুন আলুর খোসা ছাড়ানো অনেক সহজ হয়ে যাবে। এভাবেই দ্রুত নতুন আলুর ছাল ছাড়িয়ে ফেলতে পারবেন এবং দ্রুত ঝক্কি ছাড়া এ কাজ করা যাবে।