জামালপুরের মেলান্দহে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেলে আরেকটি আলাদা ইঞ্জিন এনে ট্রেনটিকে ময়মনসিংহের উদ্দেশ্য নিয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ট্রেনটিকে বিকল হওয়া ইঞ্জিনসহ নিয়ে যাওয়া হয়। বিকাল সাড়ে ৪ টার দিকে দুরমুট ফুলতলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে দাড়িয়ে যায় ট্রেনটি। তবে কেউ হতাহত হয়নি।
রেলওয়ে থানা পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি বিকাল সাড়ে ৪ টার দিকে দুরমুট স্টেশন পাড় হওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে প্রায় আড়াই ঘণ্টা পর ৭ টার দিকে ময়মনসিংহ থেকে আলাদা একটি অতিরিক্ত ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রবিউল ইসলাম বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।