জামালপুরের মেলান্দহে ইঞ্জিন চালিত নছিমন ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন।
আজ (১৯ জুলাই) বেলা আড়াইটার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে একটি সিএনজি ৫ যাত্রী নিয়ে জামালপুর শহরের দিকে রওনা দেয়। সিএনজিটি মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিকে একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এসময় গুরুতর আহত হন সিএনজির পাঁচ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুই নারী যাত্রীর মৃত্যু হয়।
দুই নারীর একজন হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের সবুজপুর গ্রামের মো. মজিবুর রহমানের স্ত্রী মোছা, মনোয়ারা বেগম। অপর নারীর পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫) ও শফিকুল ইসলাম (৪০) ও এনজিও কর্মী ফাতেমা নারগিস (৫৮)। জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার উজ্জল কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত মনোয়ারা বেগমের ভাতিজা বলেন, আমাদের এক আত্মীয় গতকাল অপারেশন করেছে জামালপুর জেনারেল হাসপাতালে। তাকে দেখার উদ্দেশ্যে ফুফু এবং ফুপা তারা দুইজনে খাবার নিয়ে হাসপাতালে রোগী দেখতে আসার সময় পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আপু মারা যায় একই ঘটনায় আমার ফুপা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসার দিন রয়েছে।
জামালপুর মেলান্দহ -মাদারগঞ্জ সার্কেল,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে একজনের লাশ পাওয়া যায়। বাকিদের সনাক্ত করার কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।