যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত ইসরায়েল-হামাস

অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ বুধবার উভয় দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি।

বিশ্বস্ত সূত্রে বিবিসিকে জানায়, কাতারের প্রধানমন্ত্রীর মধ্যস্তততায় এই চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি হামাস ও ইসরায়েলের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। পরে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়।

চুক্তির আওতায় প্রাথমিকভাবে ছয় সপ্তাহের পর্যায়ক্রমিক যুদ্ধবিরতি করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করাসহ ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।

যুক্তরাষ্ট্রের সমর্থনে কাতার এবং মিশরের মধ্যস্থতায় কয়েকমাস ধরে থেমে থেমে চলা আলোচনার পর এ চুক্তি হল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ২০ জানুয়ারিতে শপথ নেওয়ার আগে দিয়ে চুক্তি হওয়ার এই খবর এলো।