ভয়াবহ বন্যায় ২০২৪ সালে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবার গুলোর মাঝে ১ লাখ অসহায়, দরিদ্র মানুষের মাঝে চাল ও কম্বল বিতরণ কর্মসূচি হিসেবে ফেনীর পরশুরাম ফুলগাজীতেও বিনামূল্যে ১৫০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করল মাস্তুল ফাউন্ডেশন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় পরশুরাম মডেল পাইলট হাইস্কুল মাঠে মাস্তুল ফাউন্ডেশন ও প্রাণ আর এফ এল গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই চাল ও কম্বল বিতরণ করা হয়।
শনিবার সকালে আরও ১৫০০ অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করা হবে।
প্রোগ্রাম কোর্ডিনেটর কামরুজ্জামানের সঞ্চালনায় মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান, পরশুরাম মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি নুরুল হাকিম প্রমুখ।
এ সময় অতিথিরা তাদের বক্তব্য বলেন, মাস্তুল ফাউন্ডেশন সারা বাংলাদেশের ন্যায় পরশুরাম ফুলগাজীতেও অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে যে সামাজিক অবদান রেখে যাচ্ছে নিঃসন্দেহে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
মাস্তুল ফাউন্ডেশন প্রোগ্রাম কোর্ডিনেটর কামরুজ্জামান জানান, আকস্মিক বন্যায় লাখ লাখ সাধারণ মানুষ এখনো ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি। তাদের জন্য কিছু করতে পারা মাস্তুল ফাউন্ডেশনের জন্য সবচেয়ে বড় পাওনা।
এ ছাড়া মাস্তুল ফাউন্ডেশন বহুমুখী সমাজ সেবামূলক কার্যক্রমে মধ্যে রয়েছে- নিজস্ব স্কুল, মাদ্রাসা এবং এতিম ও বৃদ্ধা আশ্রম। যেখানে শতাধিক এতিম শিক্ষার্থী বসবাস করেন। অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ শিশু অধিকার এবং পুষ্টি চাহিদা নিশ্চিত করা হয়।
মাস্তুল ফাউন্ডেশনকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে মানবতা কল্যাণে ফুলগাজী আলোকিত ব্লাড ডোনার ক্লাব সংগঠনের স্বেচ্ছাসেবীরা। তাদের অক্লান্ত পরিশ্রমে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম শেষ হয়।
এ ছাড়া মাস্তুল ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক কাজী রিয়াজ রহমান জানান, পরবর্তীতে উত্তরবঙ্গে এ কর্মসূচি অব্যাহত থাকবে।