রাজধানীর রামপুরায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে বেসরকারি হাসপাতাল ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে রিকশাচালক ইসমাইল। হামাগুড়ি দিয়ে সহোযোগিতা চায় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কাছে। কিন্তু কেউ দরজা খোলেনি।
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালের সিঁড়ির ওপর প্রাণ হারায় ইসমাইল। রিকশা চালক ইসমাইলের চিকিৎসা অবহেলার ঘটনায় একজন চিকিৎসাসহ ৫ জনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালের সামনে বিনাচিকিৎসায় রিকশা চালক ইসমাইল নিহতের ঘটনায় জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি নতুন মামলা হবে না কি আগের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে।