চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিত-কোহলি-বুমরার সঙ্গে জয়সওয়াল

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছিল আগেই। শনিবার ঘোষিত হল ইংল্যান্ডের বিপক্ষের তিন ম্যাচের ওয়ান জে সিরিজ ও আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় স্কোয়াডে অভিজ্ঞ তারকাদের উপরেই আস্থা রাখেন অজিত আগরকররা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দিকে চোটে পড়া জাসপ্রিত বুমরাকে নিয়ে সংশয় ছিল। পুরোপুরি ফিট না হলেও তাকে ১৫ জনের দলে রাখা হয়েছে। তার জন্য ফেব্রুয়ারির শুরুর দিক পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার। ৯ ফেব্রুয়ারির মধ্যে সব দলই তাদের দলে কিছু পরিবর্তনের সুযোগ পাবে। ভারত ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের সঙ্গে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করবে। 

বুমরার জায়গায় হারশিত রানা ২-৯ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতে খেলবে। 

টেস্ট ও টি-টোয়েন্টি খেলে ফেলা যশস্বী জয়সওয়াল প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। 

ভারতের ১৫ সদস্যের দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি (অথবা হারশিত রানা), জাসপ্রিত বুমরা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও আর্শদিপ সিং।