মাদারীপুর জেলার শিবচরে পদ্মানদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার চরজানাজত ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার পদ্মানদী থেকে ভাসমান অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
জানা গেছে, আজ বিকেল ৪টার দিকে মোল্লাকান্দি এলাকা সংলগ্ন নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে অর্ধগলিত থাকায় পরিচয় এবং বয়স সনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. শহিদুল ইসলাম বলেন, ‘মরদেহটি প্রায় গলিত। সনাক্ত করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে পানিতে বেশ কয়েকদিন ডুবেছিল। বয়স আনুমানিক ৩৫ হবে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’