বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের নতুন কমিটির প্রথম সভা

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির প্রথম আলোচনা সভা শনিবার বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান বলেন, নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হওয়ার পর আমরা প্রতিনিধি দল হসপিটাল ফার্মেসি চালুর ব্যাপারে মন্ত্রণালয়ে দফায় দফায় মিটিং করেছি। আমাদের দাবিগুলো স্পষ্ট আকারে লিখিত উপস্থাপন করেছি। বাংলাদেশের স্বাস্থ্যখাত আরও উন্নত এবং নির্ভরশীল করার জন্য হসপিটাল ফার্মেসি এবং ক্লিনিক্যাল ফার্মেসি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি তারা আমাদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে অতি দ্রুত হসপিটাল ফার্মেসি এবং ক্লিনিক ফার্মেসি বাস্তবায়ন করবেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাত সংস্কার বিষয়ক কমিটির চেয়ারম্যান আমরা দাবিগুলো পেশ করেছি। আমরা বিশ্বাস করি তারা আমাদের দাবিগুলো অন্তর্ভুক্ত করে সরকার বরাবর স্বাস্থকার সংস্কারের রোড ম্যাপ উপস্থাপন করবেন। "

ফোরাম সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানবীর। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার মাজিদ তারেক, সহ-সভাপতি মো. মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.  কামরুজ্জামান খোকন, দপ্তর সম্পাদক আহসান আহমেদ, শিক্ষা ও গবেষক বিষয়ক সম্পাদক মো. নূরুল ইসলাম নাহি, সহপ্রচার সম্পাদক মামুন গাজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইমন ইসলাম, ইমরান হোসেন, রেদওয়ান, ইফাত, ফজল, মাহবুব তালুকদার, কার্যনির্বাহী সদস্য আরিফ খান, ফয়সাল তারেক তন্ময়, লিমন হাসান, তামিম খান প্রমুখ।

অনুষ্ঠানে কেক কেটে ২০২৫ সালকে স্বাগত জানানো হয় এবং ফোরামের ২০২৫ সালের কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয়। এগুলো হলো- সায়েন্টিফিক সেমিনার, প্রফেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা ও জাতীয় দিবস উদযাপন করা। এতে বলা হয়, শিগগির সারা দেশের সকল গ্রাজুয়েট ফার্মাসিস্ট বা ওষুধ বিজ্ঞানীদের সমন্বয়ে একটি পুনর্মিলনী করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এতে দলমত এবং রাজনীতির ঊর্ধ্বে থেকে সর্বস্তরের গ্রাজুয়েট ফার্মাসিস্টরা অংশ নেবেন।