নিকাব পরার স্বাধীনতা নিয়ে যা বললেন সারজিস আলম

মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন প্রশ্ন রাখেন।

তিনি বলেন, 'কেউ যদি টি-শার্ট পরে টকশো করার স্বাধীনতা পায় তাহলে নিকাব পরে টকশো করার স্বাধীনতা থাকবে না কেন?' 

এ সময় তিনি উদাহরণ টেনে বলে, রাজপথের সহযোদ্ধা নাফিসা ইসলাম যদি নিকাব পরে খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে নামতে পারে তাহলে টক-শোতে অংশ নিতে পারবে না কেন?

তিনি প্রশ্ন রাখেন, মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে?