খুলনায় বাস খাদে পড়ে যুবক নিহত, আহত ৫ 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম

খুলনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন ৫ জন। রবিবার (১৯ জানুয়ারি) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর নরনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

চুকনগর হাইওয়ে থানা পুলিশের এসআই কামরুল ইসলাম বলেন, একটি ভ্যানকে ধাক্কা দিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। 

পুলিশ, স্থানীয় লোকজন  ও হাসপাতাল সূত্রে জানা গেছে, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় মফিজুল ইসলাম (২৬) নামের এক যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মফিজুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার মধুমোল্লাডাঙ্গী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় আহত ৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত