জিয়াউর রহমানের সমাধিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের শ্রদ্ধা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যুবদল- ঢাকা মহানগর দক্ষিণ। আজ রবিবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক গাফফার, সাবেক যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান বিপ্লব, আর টি মামুন, জাকির আহমেদ বাবুসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

এ দিন সকালে থেকে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নামে। এ সময় দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করেন আশপাশ। জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন নেতা-কর্মীরা।