সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন: মিশা সওদাগর

ঢাকাই সিনেমায় অধিকাংশ ক্ষেত্রেই মিশা সওদাগরকে দেখা যায় খলনায়ক হিসেবে। ইতোমধ্যে ৯৫০টি চলচ্চিত্রে অভনয় করেছেন তিনি। ক্যারিয়ারের অন্যতম কাজ বস নাম্বার ওয়ান, অল্প অল্প প্রেমের গল্প এবং বীর ছবিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য টানা ৩ বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন মিশা।

অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব এই অভিনেতা। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেন মিশা। সেখানে তিনি উল্লেখ করেছেন যে, ‘সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন।’

ফেসবুকে একটি ছবি পোস্ট করে মিশা ক্যাপশনে লিখেছেন, ‘সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন। তবে হাসি মুখে পরিস্থিতি মেনে নিয়ে চেষ্টা করতে দোষ কি? সবাই ভালো থাকুক।’ 

মিশার শেয়ারকৃত সেই ছবিতে দেখা যায়, অভিনেতা মিশা সওদাগর বেশ হাসিখুশি মেজাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা ‍দিয়েছেন। সেই পোস্টের কমেন্ট বক্সে সেলিম নামে এক নেটিজেন লিখেছেন, ‘সুন্দর কথা বলছেন বস ভালো থাকুন আপনিও।’

 

অন্য একজন লিখেছেন, ‘একদম ঠিক কথা। সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন হতে পারে, কিন্তু ইতিবাচক মানসিকতা ধরে রাখা জীবনের পথচলাকে সহজ করে তোলে। হাসিমুখে পরিস্থিতি মেনে নিয়ে এগিয়ে যাওয়াই জীবনের আসল সৌন্দর্য। সবাই ভালো থাকুক, সুখে থাকুক—এটাই তো সবচেয়ে বড় চাওয়া।’