সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের মৃত্যুর গুজব। সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা আর নেই। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিষয়টি নিয়ে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা বিব্রত।
বিষয়টি নিয়ে মিশা সওদারগর বলেন, ‘গত দুই দিন আগে আমি আমেরিকা থেকে দেশে এসেছি। আমার বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং চলতি সপ্তাহে শুরু করব। সেই চরিত্রের প্রস্তুতি নিচ্ছি। তার মধ্যে এমন একটি গুজব ছড়িয়ে গেছে। সবার উদ্দেশে বলতে চাই আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় সুস্থ ও ভালো আছি। অহেতুক কেউ গুজব ছড়াবেন না এবং কান দেবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন।’
এবারই প্রথম নয়, এর আগেও এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল বেশ কয়েকবার। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন মিশা সওদাগর।
বাবা হারালেন ইত্যাদির ‘নাতি’ নিপু
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি বাস চলাচলে প্রশাসনের ৮ শর্ত