কুয়েতে অ্যাম্বাসেডর গ্রুপের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুয়েতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাম্বাসেডর গ্রুপ অফ কোম্পানির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশটির মিলেনিয়াম হোটেলে শনিবার রাতে এক আয়োজনের মাধ্যমে এই উদযাপন হয়। এতে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও ৩৫ টি দেশের রাষ্ট্রদূত ও কর্মকর্তারা।

কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা আমার জন্য গৌরবের বিষয়। বাংলাদেশের এ কোম্পানিটি অনেক আগ থেকেই টেলিকমিউনিকেশন, প্রসাধনী, খাদ্য সামগ্রী আমদানিতে যে অবদান রেখেছে তা সত্যি প্রশংসনীয়, আশা রাখছি এ ধারা অব্যাহত রাখবে অ্যাম্বাসেডর গ্রুপ। 

প্রতিষ্ঠানটিকে বিদেশে বাংলাদেশের প্রতিক হিসেবে আখ্যা দেন তুরস্ক ও ভুটানের রাষ্ট্রদূত । ব্যাংক ও রেমিটেন্স খাতেও অবদানের জন্য প্রতিষ্ঠানটির প্রশংসা করেন তারা।

৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের কমিউনিটিতে আপনাদের দূতাবাসের প্রতিচ্ছবি, আমরা আগামীতে দুই দেশের বাসস্থান, জলবায়ুসহ নানা বিষয় নিয়ে কাজ করতে পারবো আপনাদের মাধ্যমে। অ্যাম্বাসেডর গ্রুপকে অনেক অনেক অভিনন্দন। 

ভুটানের রাষ্ট্রদূত বলেন, ভুটান বাংলাদেশের সঙ্গে সব ধরনের ব্যবসা করতে আগ্রহী, মিস্টার রহমান, আপনার মাধ্যমে আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ভুটান। আমি আপনাদের সম্মান জানাচ্ছি। 

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দিবসটির তাৎপর্যের কথ্যা সবার কাছে তুলে ধরেন। পাশাপাশি কথা বলেন, ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বললেন,   বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির বিষয়ে সবাই আমাদের সহযোগিতা করছেন। তারা আমাদের জন্য আদর্শ, আমাদের অনুপ্রেরণা। বিভিন্ন দেশে পণ্য বাজারজাত করণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

সংশ্লিষ্টরা বলছেন, এটি নিঃসন্দেহে একটি স্মরণীয় দিন। এখানে শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, বাংলাদেশের সফলতার চিত্রও ফুটে উঠেছে।