হজের কোটা বৃদ্ধি করায় কৃতজ্ঞ হাব

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ এএম

২০২৭ সালের হজে পাঁচ হাজার কোটা বৃদ্ধি করায় ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে বেসরকারি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব)।

বুধবার (১১ নভেম্বর) সৌদি আরবের জেদ্দা শহরের স্থানীয় একটি হোটেলে ২০২৭ সালের হজের লিড এজেন্সির প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই কৃজ্ঞতা প্রকাশ করেন এই হজ এজেন্সির নেতারা।

বৈঠকে সংগঠনটির নেতারা আগামী ২৭ সালের হজের সময় বেসরকারি এজেন্সিগুলোর জন্য মিনাই জোন ১ এ তাবু এবং জোন পাঁচ বুকিংকৃত তাবু একসঙ্গে ব্যবস্থা করন, মাশায়ের এর বাস সার্ভিস ডাবল ট্রিপ অব্যাহত থাকা, সৌদি সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো কর্তৃক অতিরিক্ত অর্থ আদায়ের প্রচেষ্টা থেকে বিরত রাখা জন্য সরকারি পদক্ষেপ বিশেষ করে ধর্মমন্ত্রীর কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের হস্তক্ষেপ কামনা করেন।

হাবের যুগ্ম মহাসচিব জাফর উদ্দিনের পরিচালনায় সংগঠনের সহ-সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাওলানা ফারুক আহমেদ সরদার, হাবের অর্থ বিষয়ক সম্পাদক হামিদুর রহমান, জনসংযোগ সচিব জাহিদ আলম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাওছার আহমেদসহ হাবের ২০১৭ সালের লিড এজেন্সির নেতারা।

আসন্ন হজ্জে বাংলাদেশ থেকে থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালন করার কথা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে হজ পালন করবেন বিশ্বের বিভিন্ন থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা। ৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত