সিটি পিএসজির টিকে থাকার লড়াই

উয়েফা চ্যাম্পিয়নস লিগে সপ্তম রাউন্ডের ম্যাচে আজ পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। আগের ছয় ম্যাচ থেকে ম্যানসিটির পয়েন্ট ৮, পিএসজির ৭। সপ্তম রাউন্ড শুরুর আগে পিএসজির অবস্থান ২৫ নম্বরে আর সিটির ২২ নম্বরে। নতুন ফরম্যাটে খেলা হওয়ায় গ্রুপ পর্ব শেষে ২৪ দলের মধ্যে না থাকলেই বিদায় নিতে হবে দলগুলোকে। এই দল দুটির বর্তমান অবস্থান যা তাতে জয় দরকার দুই দলেরই।

পিএসজি ও ম্যানসিটি সবশেষ মুখোমুখি হয়েছিল ২০২১-২২ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে। তখন খেলা হতো দুই লেগে। পিএসজি নিজেদের মাঠে জিতেছিল ২-০ গোলে। আর ইতিহাদে ম্যানসিটি জিতেছিল ২-১ গোলে। সেই সময়ে পিএসজিতে ছিলেন মেসি-এমবাপ্পে-নেইমার। বর্তমানে ক্লাবটিতে এই তিনজনের কেউই নেই। তবে এই মৌসুমে ১৮ রাউন্ড শেষে ৪৬ পয়েন্টে শীর্ষে আছে প্যারিসের ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে অবস্থান খারাপ হলেও লিগে এখনো অপরাজিত তারা। উল্টো পথে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ২২ ম্যাচ শেষে ৩৮ পয়েন্টে তারা আছে পাঁচ নম্বরে। লিগে এরই মধ্যে তারা হেরেছে ৬ ম্যাচ।

এই ম্যাচে কৌশলের লড়াইয়ে থাকছেন দুই মাস্টার মাইন্ড। পেপ গার্দিওলা ও লুইস এনরিকে কোচ হিসেবে এর আগে একে অপরের মুখোমুখি হয়েছেন চার বার। এর আগে দুজনেই জিতেছেন দুটি করে ম্যাচ। নিজেদের সব শেষ লিগ ম্যাচে ম্যানসিটি ৬-০ গোলে হারায় অবনমন অঞ্চলে থাকা ইপ্সউইচ টাউনকে। সেই ম্যাচের পর চ্যাম্পিয়নস লিগ নিয়ে গার্দিওলা বলেছিলেন, ‘আমাদের দুটি ফাইনাল বাকি, দুটিই জিততে পারলে আমরা (নকআউট পর্বে) উতরে যাব। একটি জিতলেও সম্ভাবনা থাকবে। আশা করছি প্যারিসে আমরা ভালো করব।’

আজ সপ্তম রাউন্ডের ম্যাচে রিয়াল মাদ্রিদ আতিথেয়তা দেবে অস্ট্রিয়ান ক্লাব আরবি লাইপজিগকে। চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচে তিনটি করে জয় ও হার কার্লো আনচেলত্তির দলের। রিপোর্ট লেখার সময় তাদের অবস্থান ছিল ২০ নম্বরে। আইন্দহোভেন ও স্টুটগার্ট নিজ নিজ ম্যাচে গতকাল রাতে জয় পেয়ে থাকলে আরও নিচে নেমে গেছে রিয়াল।

তবে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সাল্জবুর্গের মুখোমুখি হতে যাচ্ছে রেকর্ড ১৫বার চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল। সাল্জবুর্গকে প্রতিপক্ষ হিসেবে চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথম পেল লস ব্লাঙ্কোসরা। ২০১৯ সালের আগস্টে সাল্জবুর্গের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে তারা জিতেছিল ১-০ গোলে। শক্তি-সামর্থ্যরে বিচারে সাল্জবুর্গের চেয়ে এগিয়ে রিয়াল। এবার চ্যাম্পিয়নস লিগে অস্ট্রিয়ান এই ক্লাবটি আগের ছয় ম্যাচের ৫টি হেরেছে। গোল হজম করেছে ১৫টি। সাল্জবুর্গের বিপক্ষে যদি পয়েন্ট হারায় রিয়াল তবে চ্যাম্পিয়নস লিগে বিপদে পড়ে যেতে পারে তারা। কারণ এরপর আর একটি মাত্র ম্যাচ বাকি থাকবে।

এছাড়াও চ্যাম্পিয়নস লিগে আজ আছে আরও ৭টি ম্যাচ।