চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সাবেক ৪ কাউন্সিলরসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা ও দায়রাজজ আদালত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দেলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- বাঁশখালী পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আহমদ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল গফুর, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর কাঞ্চন বড়ুয়া, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রনব কুমার দাশ, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেনের জামিন আবেদন নামন্জুর করে কারাগারে পাঠান। তারা সবাই জিআর ২৪৪/২০২৪ মামলার এজাহারভুক্ত আসামি।