বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলে বৃদ্ধের

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় বিচ্চু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে সাধুরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালের বার্ত্তী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিচ্চু মিয়া বাজার করার জন্য স্থানীয় কামালের বার্ত্তী বাজারে যায়। বাজারের কাজ শেষে নিজ বাড়িতে হেঁটে ফেরার পথে বালুরগ্রাম রাস্তায় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় বিচ্চু মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত বিচ্চু মিয়াকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিচ্চু মিয়াকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।