জামায়াতের নায়েবে আমীর

কিছু মানুষ তাড়াহুড়া শুরু করেছে, আগে সংস্কার পরে নির্বাচন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, কিছু মানুষ তাড়াহুড়া শুরু করেছে নির্বাচনের জন্য। আমরা প্রথমে সংস্কার চায়, তারপর নির্বাচন। আমরা ভালো নির্বাচন চাই। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে। সেই নির্বাচন চাই।

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর যৌথ সভায় তিনি এ কথা বলেন। দীর্ঘ প্রায় ১৭ বছর পর প্রকাশ্যে কর্মী সমাবেশ করল জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা শাখা।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় চলে গেছে। জনগণ ভোটের অধিকার পায়নি। দেশে কেয়ারটেকার সরকার ছিল। দুইবার নির্বাচন হয়েছিল। কিন্তু তারা এই কেয়ারটেকার সরকারকেও সংবিধান থেকে বাদ দিয়ে দিছে।

তিনি বলেন, যারা জাতীয়ভাবে ভোট চুরি করতে পারে। তারা মানুষের জান, মাল সম্পদ লুট পাট করতে পারে। এমন খুনি ডাকাতদের হাতে রাষ্ট্রকে তুলে দেওয়া যাবে না।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর বলেন, আমরা জালেম তাড়াইছি, কিন্তু জুলুম তাড়াতে পারিনি। সে জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, মানুষ তাদের অধিকার চায়। সেই অধিকার পেতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আগামী দিনে যে সরকার গঠিত হবে, ওই সরকার হতে হবে আল্লাহর আইন চালু করার সরকার। এজন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে সকল মাদরাসা, সকল মসজিদের ঈমাম এবং সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুলের সভাপতিত্বে বক্তব্য রাখেনে— জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা উত্তর আমীর অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, তিতাস উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শামিম সরকার বিজ্ঞ, আবুল কাশেম প্ৰধানীয়া, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য আব্দুস সাত্তার, অধ্যাপক আলমগীর সরকার, খন্দকার আবুল বাশার, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা শরীফ মুহাম্মদ রোকন উদ্দিন, সানাউল্লাহ রাসেল, মনিরুজ্জামান ও শাহজাহান তালুকদার।