যে কীর্তিতে প্রিমিয়ার লিগে ‘সেরা’ এডেরসন

ম্যানচেস্টার সিটির ব্রাজিলীয় গোলকিপার এডেরসনের গুণ রয়েছে অনেক। কিন্তু একটি গুণে তিনি ছাপিয়ে গেছেন অন্য সবাইকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে তার চেয়ে বেশি অ্যাসিস্ট নেই আর কোনো গোলকিপারের। অবশ্য তিনি একা নন, ৫টি অ্যাসিস্ট করে পল রবিনসনের সঙ্গে যৌথভাবে শিখরে বসেছেন এডেরসন।

শনিবার রাতে চেলসির বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে পিচ থেকে সর্বোচ্চ দূরে থাকা আরলিং হালান্ডের উদ্দেশে বল বাড়িয়ে দেন এ ব্রাজিলিয়ান। তার সেই পাস ধরেই চেলসির রক্ষণ চিড়ে সিটিকে লিড এনে দেন নরওয়েজিয়ান।

 তৃতীয় মিনিটে পিছিয়ে পড়া সিটি ম্যাচ জিতে নেয় ৩-১ ব্যবধানে। তাতে চেলসিকে ছয়ে নামিয়ে চারে উঠে এসেছে পেপ গার্দিওলার দল।