টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্য প্রদর্শন করেছেন ফরচুন বরিশালের পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। তার ৫ উইকেট শিকারের দিনে ১১৬ রানেই গুটিয়ে গেছে সিলেট স্ট্রাইকার্স। ৩.১ ওভার বল করতে পারেন ফাহিম। তাতেই মাত্র ৭ রানে ৫ উইকেট তুলে নেন এ ক্রিকেটার।
এছাড়া বরিশালের হয়ে জোড়া উইকেট শিকার করেন মোহাম্মদ নবি ও জেমস ফুলার। একটি উইকেট পান রিশাদ। সিলেটের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন আহসান ভাট্টি। জাকের আলী অনিকের ব্যাটে আসে ২৪ রান।
এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে ফাহিমের সেরা নৈপুণ্য ছিল ১৯ রানে ৬ উইকেট। ক্যারিয়ারের ২০৭ নম্বর টি-টোয়েন্টি খেলতে নেমে এ কীর্তি গড়লেন ফাহিম আশরাফ।