রাজধানীর বারিধারায় বহুমুখী সংস্থা অ্যাসেন্ট গ্রুপ তাদের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যসেবা প্রকল্প অ্যাসেন্ট হেলথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এখানে একই ছাদের নিচে মিলবে অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞদের মাধ্যমে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা, ব্যক্তিগত কনসালটেশন এবং প্রিভেন্টিভ কেয়ারসহ নানা চিকিৎসা সেবা।
আজ সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই তথ্য জানান।
অনুষ্ঠানে অ্যাসেন্ট হেলথের সিইও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইকবাল বলেন, জনস্বাস্থ্য নিয়ে ৩১ বছরের বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা থেকে দেখেছি রোগীর সেবায় সঠিক রোগ নির্ণয় ও সততার গুরুত্ব কতটা। অ্যাসেন্ট হেলথে অত্যাধুনিক প্রযুক্তি ও প্রযুক্তির সঙ্গে অভিজ্ঞ ল্যাব ডিরেক্টর এবং রোগীকেন্দ্রিক পরিষেবার মাধ্যমে আমরা এই সততা, নৈতিকতা এবং নির্ভুলতাকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের লক্ষ্য মানুষের বিশ্বাস অর্জন করা এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা।
অ্যাসেন্ট হেলথের চীফ অপারেটিং অফিসার ডা. সেলিনা লাইওয়ালা বলেন, আমরা নির্ভুল রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক সব যন্ত্রপাতিতে বিনিয়োগ করেছি এবং গড়ে তুলেছি অভিজ্ঞ, সহানুভূতিশীল ও সকল বরেণ্য চিকিৎসকের টিম, যাতে অ্যাসেন্ট হেলথের রোগীরা সর্বোচ্চ মানের সেবা পায়।
অনুষ্ঠানে অ্যাসেন্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সৈয়দা মাদিহা মোরশেদ, অ্যাসেন্ট গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টর আমের আহমেদ এবং অ্যাসেন্ট হেলথের ল্যাব ডিরেক্টর অধ্যাপক ডা. মো. ছাইদুর রহমানও উপস্থিত ছিলেন।