২৪ বছর আগে জোড়া খুন: তিনজনের আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং এলাকায় ২৪ বছর আগে দুই যুবককে গুলি করে হত্যার দায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেContent Itemsলা জজ সৈয়দা হাফছা ঝুমা এই রায় দেন।

এছাড়া বিচারচলাকালীন দুই আসামি মারা যাওয়ায় একই রায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তবে দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা  অর্থদণ্ড দেওয়া হয়েছে। আদালতের দায়িত্বশীল সূত্র রায়ের বিষয়টি নিশ্চিত করেছে।

দণ্ডিতরা হলেন ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং এলাকার গুরা মিয়ার ছেলে সাখাওয়াত ওরফে শওকত, একই এলাকার নুর আহমদের ছেলে বশর ওরফে বাইট্টা বশর, একই উপজেলার দক্ষিণ রাঙামাটিয়ার নুরুল হকের ছেলে বেলাল।

জানা গেছে, ২০০০ সালের ১৬ মার্চ সকাল ৯টার দিকে ভিকটিম নজরুল ইসলাম তার এক বন্ধুকে নিয়ে নিজ বাড়ি দক্ষিণ পাইন্দং থেকে রাঙামাটিয়া যাওয়ার পথে খলিফা পুকুর পাড় এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় একজন ভিকিটিমের বাবা আনা আহমদ বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন।

এতে স্থানীয় সাখাওয়াত, বেলাল, বশর, কালা নাছির, নুরুল ইসলাম, ওসমান, তাজুল ইসলাম ও নুরুল ইসলাম ১১/১২ জনকে আসামি করেন। তদন্ত শেষে ২০০১ সালের ১ জানুয়ারি সাখাওয়াত, বেলাল, বশর, ওসমান, তাজুল ইসলাম ও নুরুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

২০০৫ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দীর্ঘ ২০ বছর বিচারকাজ চলার পর মঙ্গলবার তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত।