ফরিদপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

ফরিদপুর সদরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় ফিরোজ শেখ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি এক লাখ টাকা জরিমানা হিসেবে ফরিদপুর জেলা কালেক্টরকে আসামির সম্পত্তি বিক্রি করে প্রতিবন্ধী শিশুকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে দণ্ডপ্রাপ্তের পরিচয় জানা যায়নি।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে আদালতে আসামির উপস্থিতিতে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

‎মামলার এজাহার বলা হয়, ২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যায় ওই শিশু চা ও চিনি কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে এ সময় এলাকার ফিরোজ শেখ প্রতিবন্ধী শিশুকে পৌঁছে দেওয়ার কথা বলে তার অটো ভ্যানে উঠিয়ে নেয়। পরে তাকে ভবানীপুর মাঠে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকার শুরু করলে ফিরোজ শেখ তাকে ফেলে পালিয়ে যান। এর আগে পরিবারের লোকজন প্রতিবন্ধী মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। ‎পরে লোক মারফত জানতে পারে তার মেয়েকে ফিরোজ শেখ ভ্যানে উঠিয়ে নিয়ে গেছেন। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে মেয়েকে ভবানীপুর মাঠ থেকে উদ্ধার করে পরিবার। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পাঁচদিন পর শিশুটির বাবা বাদী হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

‎এ ঘটনার পর থেকে প্রতিবন্ধী শিশুটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ রায়ের ফলে আগামীতে সামাজিক যে অবক্ষয় কিছুটা হলেও কমবে বলে মনে করেন ‎নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত