বাঁচা-মরার ম্যাচে 'প্রথম ২০ মিনিটে অনেক গোল' চান গার্দিওলা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ২০২৪-২৫ মৌসুমে শুরুটা ভালোই করেছিল ম্যানচেস্টার সিটি। ইন্তার মিলানের সঙ্গে ড্রয়ের পরের দুটি ম্যাচ জিতেছিল তারা। কিন্তু এরপর তিন পরাজয় ও এক ড্রতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ২৫ নম্বরে। ২০২২-২৩ আসরের চ্যাম্পিয়নরা বুধবার দিবাগত রাতে লিগ পর্বে শেষ ম্যাচটি খেলবে ক্লাব ব্রুজের বিপক্ষে।

এই ম্যাচে ম্যানসিটি হারলে বিদায় নেবে এবার লিগ পর্ব থেকেই, ড্র করেও লাভ হবে না। তাই ম্যাচটি সিটির জন্য বাঁচা-মরার লড়াই। ৩৬ দল নিয়ে নতুন ফরম্যাটে হওয়া চ্যাম্পিয়নস লিগে লিগ পর্ব শেষে থাকতে হবে অন্তত্য সেরা ২৪ দলের মধ্যে।

পেপ গার্দিওলা আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা প্রথম ২০ মিনিটে অনেক গোল করতে চাই। কিন্তু আমার মনে হয় না সেটা হবে। আমরা জানি, চ্যাম্পিয়নস লিগে ম্যাচ জিততে আমাদের বিশেষ কিছু করতে হবে। সহজ কথা, জিততে না পারলে আমরা ছিটকে যাব, আর জিতলে এগিয়ে যাব। (চ্যাম্পিয়নস লিগে) এই ধরনের ম্যাচ খেলতেই হয়।'

বেলজিয়ামের ক্লাব ক্লাব ব্রুজ অবশ্য বেশ ভালো অবস্থানে আছে। তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে আছে তারা।