এবারের বিপিএলের লিগ পর্বের খেলা বাকি রয়েছে আর মাত্র ৩ দিন। এ পর্যন্ত দুটি দলের প্লে অফ খেলা নিশ্চিত- রংপুর আর বরিশাল। সিলেটের বাদ পড়াও হয়ে গেছে নিশ্চিত। বাকি থাকা চার দলের মধ্য থেকে সেরা চারে যাবে দুটো দল। টানা দুইবার রংপুর ও শেষে সিলেটকে হারিয়ে টেবিলের সমীকরণ জমিয়ে তুলেছে রাজশাহী। বাকিদের হিসাব নিকাশ কতদূর চলুন দেখে নেই।
শীর্ষ দুই (প্রথম কোয়ালিফায়ার):
প্লে অফ নিশ্চিত করলেও এখনো সেরা দুইয়ে থাকা নিশ্চিত নয় রংপুর ও বরিশালের। বাকি থাকা ৩ দিনে ৩টি ম্যাচ খেলবে চিটাগং। এই ৩ ম্যাচের দুটিতে তারা মুখোমুখি হবে রংপুর ও বরিশালের। চিটাগং যেকোনো একটি ম্যাচ হেরে গেলেই এ দুই দলই থাকবে সেরা দুইয়ে। কিংবা চিটাগংয়ের কাছে হারলেও নিজেদের বাকি থাকা আরেকটি ম্যাচে জিততে পারলেই নিশ্চিত হবে প্রথম কোয়ালিফায়ার খেলা।
রংপুর: ২৯ জানুয়ারি বনাম চিটাগং, ৩০ জানুয়ারি বনাম খুলনা।
বরিশাল: ২৯ জানুয়ারি বনাম ঢাকা, ১ ফেব্রুয়ারি বনাম চিটাগং।
এলিমিনেটর:
একমাত্র দল হিসেবে ১২টি ম্যাচ খেলে ফেলেছে রাজশাহী। তাদের পয়েন্টও ১২, অবস্থান এখন টেবিলের তিনে। ৩ ম্যাচের দুটিতে জিতলে চিটাগং টপকে যেতে পারে তাদের। খুলনা নিজের দুই ম্যাচে জিতলে ১২ পয়েন্টে আসবে। তখন হিসাব হবে নেট রানরেটের। ৬ পয়েন্ট নিয়ে থাকা ঢাকার প্লে অফ খেলতে হলে মিলতে হবে আসরের সবচেয়ে জটিল অঙ্ক।
চিটাগং: ২৯ জানুয়ারি বনাম রংপুর, ৩০ জানুয়ারি বনাম সিলেট, ১ ফেব্রুয়ারি বনাম বরিশাল।
খুলনা: ৩০ জানুয়ারি বনাম রংপুর, ১ ফেব্রুয়ারি বনাম ঢাকা।
ঢাকা: ২৯ জানুয়ারি বনাম বরিশাল, ১ ফেব্রুয়ারি বনাম খুলনা।
বুমরাই হলেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার
সুন্দর বিপিএল আয়োজনে 'ব্যর্থতার দায় বিসিবির,' স্বীকার করলেন ফাহিম