চেক হাতে পাওয়া বিপিএলের দেশি ক্রিকেটাররা গতকালও চেক থেকে টাকা নিজেদের ব্যাংক হিসাবে নিতে পারেননি। যেটির মানে, আরও একবার ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয় রাজশাহীর দেওয়া চেক। সকালেই এ খবর ছড়িয়ে পড়ায় দুপুরে ফ্র্যাঞ্চাইজি কর্ণধারদের নিয়ে বৈঠকে বসে বিসিবি। যেখানে ছিলেন রাজশাহীর কর্ণধারদের একজন শফিকুর রহমান। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পারিশ্রমিক সমস্যা নিয়ে নাজমুল আবেদীন বলেন, এখন থেকে নিয়মিত নজরদারিতে থাকবে রাজশাহীর সব কার্যক্রম।
এটা নিয়ে বারবারই আলোচনা হচ্ছে। এটা নিয়েই আমরা বেশি করে আলোচনা করেছি। রাজশাহীর কর্ণধারের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং তাকে আমরা আমাদের মতো করে বলেছি যে, কী করা উচিত হবে, কী করা সম্ভব ও তার দিক থেকে আমরা কী প্রত্যাশা করছি।’ ‘এটা আমরা এখন মনিটর করতে থাকব, টাইম টু টাইম মনিটর করতে থাকব। আশা করব যে, একটা পথ সে খুঁজে বের করবে যে, কীভাবে পেমেন্ট করবে। সে আমাদের একটা ছবি দিয়েছে যে, কীভাবে সেটা করতে চায়। আমরা দেখতে চাই, সেভাবে সে করতে পারছে কি না।’