সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুই শিশুপুত্রকে কীটনাশক খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন রত্না খাতুন (৩০ ) নামের এক নারী। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। রত্না ওই এলাকার মাহমুদ হাসান শেখের স্ত্রী।
কৃষ্ণনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইউসুফ আলী জানান, রত্না খাতুন প্রথমে শিশু আরিয়ান (৯ মাস) ও মাহিরকে ৫) কীটনাশক খাইয়ে মেরে ফেলেন। পরে নিজেও কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ওয়াশ করে তাকে সুস্থ করে তোলেন। তবে অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে এসআই প্রদীপ কুমার আছেন। কি কারণে এ ঘটনা তা জানা যায়নি। তবে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।