খুলনায় হৃদরোগে কয়েদির মৃত্যু 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম

খুলনা জেলা কারাগারের মো. আকরামুজ্জামান নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া কয়েদি হলেন সোনালী ব্যাংকের ফুলবাড়িগেট শাখার সাবেক ম্যানেজার মো. আকরামুজ্জামান। তিনি দৌলতপুর থানার মধ্যডাংগা এলাকার শেখ মহিউদ্দিনের ছেলে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলার আবু সায়েম বলেন, বুধবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত