নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকলেন মিরাজ ভক্ত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বিপিএলের ম্যাচ। আজ বৃহস্পতিবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স আর খুলনা টাইগার্স। এর মাঝেই মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। তিনি খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ভক্ত বলে ধারণা করা হচ্ছে।ছবি: মোশারফ ভুবন

খুলনার দেওয়া ২২১ রানের লক্ষ্যে রংপুর রাইডার্স তখন ব্যাট করছিল। ইনিংসের ১১তম ওভারের শেষ বলে স্ট্রাইকে ছিলেন শেখ মাহেদী হাসান, বোলিংয়ে আবু হায়দার রনি। কিন্তু সেই বল হওয়ার আগেই দেখা যায়, মাঠের ভেতর প্রাণপণে ছুটছেন এক দর্শক। কয়েক সেকেন্ডের ব্যবধানে তার পেছনে ছুটতে শুরু করেন বিসিবির একাধিক নিরাপত্তাকর্মী এবং পুলিশ সদস্যরা।ছবি: মোশারফ ভুবন

স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড থেকে ছুটে আসা সেই দর্শক সরাসরি ছুটে যাচ্ছিলেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দিকে। আচমকা এই ঘটনায় মিড অফে দাঁড়িয়ে থাকা মিরাজ বেশ অপ্রস্তুতই হয়ে পড়েন। সেই ভক্ত তাকে জড়িয়ে ধরতে এগিয়ে এলেও কয়েক পা পিছিয়ে যান তিনি। সাথেসাথেই অবশ্য মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা সেই দর্শককে নিয়ে যান বাইরে। প্রায় মিনিটখানেক বন্ধ থাকার পর শুরু হয় খেলা।