ইসমতের পর শাহিদীকেও ফেরালেন মিরাজ, আর দরকার ৪ উইকেট

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম

ইসমত আলমকে ফিরিয়ে দেওয়ার পর এবার হাশমতউল্লাহ শহীদিকেও সাজঘরের পথ দেখালেন বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে আফানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে সফরকারীরা।

ইসমত ও সেদিকউল্লাহ আতাল মিলে প্রতিরোধ গড়েন। দুজনের জুটি থেকে আসে ৪০ রান। তবে রান তোলার চেয়ে উইকেটে টিকে থাকার দিকেই বেশি মনোযোগী ছিলেন দুজন। খেলেন ১২৩ বল। দীর্ঘক্ষণ ধৈর্য ধরে ব্যাটিং করলেও শেষ পর্যন্ত মিরাজের বলে পরাস্ত হন ইসমত। ৬০ বলে ৪ রান করেন তিনি। মিরাজের সোজা বলটি টার্ন করবে ভেবে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ইসমত।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সাদিকুল্লাহ আতালের

ইসমতের বিদায়ের পর আবারও ব্যাটিংয়ে নামেন শাহিদী। এর আগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন আফগান এই ব্যাটার। তিনিও মিরাজের ঘূর্ণিতে কাটা পড়েন। হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩৬ রানে।

চা বিরতি পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৬৫ রান করেছে  আফগানিস্তান।

শেষ সেশনে বাংলাদেশকে আরও ৪ উইকেট নিতে হবে এই ম্যাচ জিততে হলে। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত