এসিল্যান্ডের বাসায় গুলি

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বাসা লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে। 

উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম দেশ রূপান্তরকে জানান,  রাত একটার পরপর চারটি শব্দ শুনতে পান। বাসার জানালায় চারটি ছিদ্র হয়ে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে থানায় এজাহার দায়ের করেছেন।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, সহকারী কমিশনার এজাহার দিয়েছেন। প্রকৃত ঘটনা উদ্ধারে কাজ করছে পুলিশ।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে সেখানে ৪ রাউন্ড গুলি ছোরা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।