স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৫:০৭ পিএম

পটুয়াখালীর দুমকিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য জি এম অলিউর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের কারণ উল্লেখ করে জিএম অলিউর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি দুমকি উপজেলার থানাব্রিজস্থ জাকিয়া বেগম নামের এক নারীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবকদলের   ২ নেতার বিরুদ্ধে ২৪ জানুয়ারি দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জি এম অলিউর রহমানের মধ্যস্থতার নামে মোবাইল ফোনে ওই নারীর কছে ২ লাখ টাকা চাঁদা দাবির একটি অডিও ক্লিপ ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সংগঠনটির নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দল অলিউর রহমানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয। বহিষ্কৃত অলিউর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের যোগাযোগ না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে জিএম অলিউর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন না ধরায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত