রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা বেশি। তবে প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে রিয়াল সবসময় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
"সিটি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে, সেটাই বাস্তবতা। আমরা সিটির বিপক্ষে খেলতে পছন্দ করি না, তবে প্রয়োজনে তাদের মুখোমুখি হবো, যেমন আগেও হয়েছি", বুধবার রাতে লিগ পর্বের শেষ ম্যাচে ব্রেস্তকে ৩-০ গোলে হারানোর পর সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন আনেচলত্তি।
নতুন ফরম্যাটের প্লে-অফে সিটির সঙ্গে মুখোমুখি হতে হতে পারে রিয়াল মাদ্রিদের। তিন বছরে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দল। মাদ্রিদ দুইবার জিতলেও একবার হেরেছে। সিটিকে বায়ার্নের সঙ্গেও খেলতে হতে পারে প্লে-অফ।
গার্দিওলা বলেছেন, "মাদ্রিদ ও বায়ার্নের অভিজ্ঞতা বেশি। তারা ফেভারিট, এটা সত্য। এই মৌসুমে আমরা তা দেখেছি। তবে দুই সপ্তাহ পর কী হবে, তা বলতে পারছি না।"
সিটি-কে শিরোপা জিততে পারে- এমন প্রশ্নে, গার্দিওলা বলেছেন, "এই মুহূর্তে, না। যে বছরে আমরা জিতেছিলাম, তখন সবসময় মনে হতো আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতব।
"বাস্তবতা হলো বাস্তবতা। তাদের আমাদের চেয়ে বেশি অভিজ্ঞতা আছে। মাদ্রিদ হয়তো কিছুটা সমস্যায় ছিল, কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে তারা ফিরে এসেছে, যেভাবে তারা খেলেছে। বায়ার্ন মিউনিখ দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছে। যদি আমাদের আগামীকাল খেলতে হতো, তাহলে কঠিন হতো। দুই সপ্তাহ পর আমাদের অবস্থা কী হবে এবং কোন খেলোয়াড়রা থাকবে, তা আমি জানি না'' বলেন তিনি।