জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে আমৃত্যু গণঅনশন করছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল রবিবার বেলা ১১টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিশ^বিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে আটজন শিক্ষার্থী এ অনশন শুরু করেন।
অনশনরত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের নাজমুল হোসেন লিমন, সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের নাহিদ হোসেন ইমন, মার্কেটিং বিভাগের ৫০তম ব্যাচের মোহাম্মদ রায়হান, গণিত বিভাগের ৫০তম ব্যাচের গালিব হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের নাদিয়া রহমান অন্বেষা, ইংরেজি বিভাগের ৫৩তম ব্যাচের মোহাম্মদ আলী চিশতি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের মেহরাব তূর্য এবং আইন ও বিচার বিভাগের ৫১তম ব্যাচের জাইবা জাফরিন।