বিচারপতি মির্জা হোসেন হায়দারের নেতৃত্বে বিসিবির স্বাধীন তদন্ত কমিটি 

আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারকে প্রধান করে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই কমিটি ক্রিকেট সংশ্লিষ্ট নৈতিকতা ও দুর্নীতি তদন্ত বিষয়ে বিসিবি ও বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে সহায়তা করবে। 

কমিটির অন্য দুই সদস্য হলেন সাবেক ক্রিকেটার শাকিল কাসেম এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. খালেদ এইচ. চৌধুরী।