রোটারী ক্লাব অব চিটাগাং ওয়াটারফলের চারধারা স্থাপন

রোটারী ক্লাব অব চিটাগাং ওয়াটারফল কাট্টলি ভূমি অফিসের মুল ফটকের দেয়ালে পাথর দিয়ে খোদাই করে রোটারীর চারধারা স্থাপন করা হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) এর উদ্বোধন করেন প্রকৌশলী আবদুল আহাদ। ক্লাব সভাপতি প্রিন্সিপাল শাহিন আলরাজির সভাপতিত্বে এবং ইভেন্ট চেয়ার পিপি নুরুল আলম চৌধুরী কিরণের সঞ্চালনায় বক্তব্য রাখেন রিপসা প্রতিনিধি পিপি আফতাব উদ্দিন সিদ্দিকি, সিপি প্রফেসর ফাতেমা জেবুন্নেসা, পিপি অধ্যাপক জাকারিয়া, পিপি রেজাউর রহমান খোকন, ভূমি অফিস প্রতিনিধি নাজির মিজানুর রহমান, পিপি মো. শাহ আলম, পিপি আয়েশা বেগম, পিপি অধ্যাপক আরিফুর রহমান, রোটারিয়ান নাসিমা বেগম ডেইজি, রোটারিয়ান নাফিসা চৌধুরী, রোটারিয়ান নুরুন নবী, রোটারিয়ান শাহজাহান, রোটারিয়ান শাহিন সহ আরো অনেকে।

প্রধান অতিথি প্রকৌশলী আবদুল আহাদ বলেন, আজকের এই চারধারা প্রতিস্থাপনের কারণে রোটারীর ইমেজ বৃদ্ধি পাবে। সাধারণ মানুষ রোটারীকে অনুধাবন করতে পারবে। রোটারী অংগণে রোটারী ক্লাব অব চিটাগাং ওয়াটারফলের ইমেজ বৃদ্ধি পাবে। এটি প্রশংসনীয় কাজ বলে তিনি মন্তব্য করেন।’