গত ৩০ জানুয়ারি নেদারল্যান্ডসের রটারডামে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম। উৎসব শুরু হয়েছে নেদারল্যান্ডসের মাইকেল টেন হর্নের ‘ফেবুলা’ সিনেমা দিয়ে। ৯ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার নির্মাতা মৌলি সুরাইয়ার ‘দিস সিটি ইজ আ ব্যাটলফিল্ড’ সিনেমা দিয়ে শেষ হবে উৎসব।
গতবছর নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিল গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমাটি। উৎসবের আসরে লাইমলাইট বিভাগে এটি নির্বাচিত হয়েছিল। ছবিটির অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী।
কিন্তু এ বছর সিনেমার শুটিংয়ে দেশে এবং দেশের বাইরে সময় দিতে হচ্ছে অভিনয়শিল্পী রাজ এবং মন্দিরাকে। কাজের ব্যস্ততায় রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার দুজনের কেউই অংশ নিতে পারছেন না।