সিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার আরও ৩০

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তার আসামিরা হলেন- দীপন ধর (৪০), মো. ফারুখ (৪৫), মো. ইমরান হোসেন (৩২), মোমনির আলম (৩৩), পেয়ার আহমেদ (৪৫), মো. আব্দুর রহমি (৩৭), মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী (৫২), মামুনুর রশদি পাভেল (২১), শুক্কুর আহমেদ প্রকাশ মো. ফয়সাল (২২), আলী মর্তুজা (৩৫), ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক  শাহাজাহান ইসলাম সাজু (২৮), ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সম্পাদক মো.নাহিদুল আলম এলিন (৪৩), সদরঘাট থানার ঘাট গুদাম শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মো.সফর আলী (৩৯), মো.ইকবাল হোসেন (৩৫),

৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মো.নুরুল আলম (৬২), মো.রুবেল মিয়া (২৬), মো.আব্দুর রউফ বাদশা (১৯), মো.ওসমান গণি প্রকাশ ইমন (২৪), এ এন মেহেদী ইসলাম বাপ্পী (৪৪), মো.রফিক (৪০), মো.রাকিব(২৪), ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাসুদ(৫০), মো. সাইফুল ইসলাম (৪৭), মোহাম্মদ আরশাদুল নুর (২০), আবুল কাসেম (৪৫), মো.আকবর হোসেন (২৫), ইমাম হোসেন প্রকাশ ইব্রাহীম (২৫), মো.বেলাল (৩৩), মো.রুবেল (২৭) ও মো. আলমগীর হোসেন (৩৬)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলার ৩০ জনকে জনকে গ্রেপ্তার করা রয়েছে।