উইকন প্রপার্টিজ

কোয়ালিটিতে সেরা হওয়া ২০২৫-এর টার্গেট

উইকন প্রপার্টিজ। ২০১৯ সালে আবাসন শিল্পে আবির্ভাব করেই ফ্ল্যাট নির্মাণে নিজেদের মুনশিয়ানার পরিচয় দিয়েছে। নকশায় নতুনত্ব, গুণগত মান এবং সঠিক সময়ের আগেই গ্রাহকদের মধ্যে ফ্ল্যাট হস্তান্তর করার যে ধারা চালু করেছে, এতে কম সময়েই নজর কেড়েছে নগরবাসীর।

আসলে কি কম সময়? উইকনের পেছনের দিকে দৃষ্টি দিলে দেখা যায় আসলেই কম সময় নয়। চট্টগ্রাম মহানগরীতে ৩৬০ ডিগ্রি সলিউশন নিয়ে নতুন ধারার একটি প্রতিষ্ঠান নকশা প্রণয়ন, ভবন নির্মাণ, নির্মাণ উপকরণ, ইন্টেরিয়রসহ সব ধরনের সেবা দিয়ে ২০১৩ সালে যাত্রা শুরু করেছিল পিটুপি। সেই পিটুপির দক্ষ স্থপতিরা নগরীর বিভিন্ন ডেভেলপারদের ভবনের নকশা করে দিয়ে নিজেদের অভিজ্ঞতার ভিত্তি গড়ে তোলে পিটুপি। একঝাঁক তরুণ ও মেধাবী প্রকৌশলী, স্থপতিদের সমন্বয়ে বিশেষ টিমের মাধ্যমে যাত্রা করা পিটুপি ২০১৯ সালে আবির্ভূত হয় আবাসন কোম্পানি হিসেবে। এ বিষয়ে বলতে গিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভি দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা হঠাৎ করে আবাসন শিল্পে আসিনি। দীর্ঘ পথপরিক্রমায় নিজেদের আরও শানিত করে, গ্রাহকরা কী চান, তা স্টাডি করে এবং এলাকাভিত্তিক তথ্য-উপাত্তের মাধ্যমে প্রকল্প নিয়ে সঠিক পরিকল্পনায় শিফটে কাজ করি। আর এর মাধ্যমেই আমরা টার্গেট সময়ের চেয়ে দ্রুত প্রকল্প হস্তান্তর করতে পারি।’

২০২৫-এর টার্গেট সম্পর্কে বলতে গিয়ে উইকন প্রপার্টিজের পরিচালক স্থপতি মেহেদী ইফতেখার বলেন, কম সময়ে গ্রাহকের আস্থাভাজন হওয়া উইকনের এবারের লক্ষ্যমাত্রা গুণগত মানে শীর্ষ হওয়া। নির্মাণে সবচেয়ে সেরা উপকরণ যুক্ত করা ও বসবাসের উপযোগী বাস্তবসম্মত নকশা নিশ্চিতের মাধ্যমে আমরা শীর্ষে উঠতে চাই। আর এ লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

রিয়েল এস্টেট কোম্পানিগুলোর মধ্যে উইকন একমাত্র কোম্পানি যাদের আর্কিটেকচারাল ডিজাইন থেকে শুরু করে রড, সিমেন্ট, কংক্রিট, রেডিমিক্স, যাবতীয় কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের সবকিছুই আছে উইকনের ইনহাউজে।

কেন ‘উইকন প্রপার্টিজ’ আলাদা?

উইকন এক ছাদের নিচে নিয়ে এসেছে প্ল্যানিং ডিজাইন, ফার্স্ট কনস্ট্রাকশন অ্যান্ড ফিনিশিং ম্যাটেরিয়ালস, ইনহাউজ আর্কিটেক্ট কনস্ট্রাকশন টিম, ইন্টেরিয়র সলিওশনসহ আবাসন শিল্পের যাবতীয় সব। উইকন মানেই রিয়েল স্টেট সেক্টরে স্বয়ংসম্পূর্ণ প্ল্যাটফর্ম। নিজস্ব ডিজাইন টিম থাকায় উইকন দিতে পারছি অ্যামেইজিং ফ্লোর লে-আউট। সর্বোত্তম উপায়ে ডিজাইন করার কারণে থাকছে না কোনো হিডেন স্কয়ারফিট।

৬টি স্বতন্ত্র বৈশিষ্ট্য উইকনের উইকন প্রপার্টিজের ৬টি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যা অন্যদের থেকে উইকনকে আলাদা করেছে। বৈশিষ্ট্যগুলো হলো উইকনের আছে আন্তর্জাতিক মানের প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম, পরিকল্পনাকে পরিপূর্ণতায় রূপ দিতে উইকনের আছে শতাধিক স্থপতি ও প্রকৌশলীর এক বিশাল টিম, উইকনের আছে ইনহাউজ কনস্ট্রাকশন অ্যান্ড ফিনিশিং ম্যাটেরিয়ালস, উইকনের আবাসিক বা বাণিজ্যিক প্রকল্পগুলোয় কোনো হিডেন স্কয়ার ফিট নেই, অ্যামেইজিং ফ্লোর লে-আউট, উইকনের রয়েছে ইনহাউজ লিগ্যাল এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট। সব মিলিয়ে দেশের আবাসন শিল্পে ‘উইকন প্রপার্টিজ’ একটি পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। একটি স্বপ্নের আবাসনের জন্য  গ্রাহকরা নির্ভাবনায় আস্থা রাখতে পারেন উইকন প্রপার্টিজের ওপর।