নবীনগর প্রেস ক্লাবের ২০২৫-২০২৬ কার্যকালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি ও সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি মোস্তাক আহম্মেদ উজ্জ্বল।
অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে এশিয়ান টিভি ও দেশ রূপান্তরের মোহাম্মদ জহিরুল হক (জ ই বুলবুল), সহ-সাধারণ সম্পাদক পদে প্রথম ভোর প্রতিনিধি মো. কামরুল ইসলাম, কার্যকরী সদস্য মানবজমিন ও মাই টিভির প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, মোহনা টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি সাইদুল আলম সোহরাব।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী দুপুর দুইটায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, স্থানীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, সিনিয়র সহভাপতি আরিফুল ইসলাম মিনহাজ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল। এর আগে এশিয়ান টিভি ও রূপায়ণ গ্রুপের মিডিয়া দৈনিক দেশ রূপান্তরের ব্যবস্থাপক প্রশাসন ইউসুফ কবির নির্বাচন পর্যবেক্ষণ করে গেছেন।
এর আগে ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে তাজুল ইসলাম (দৈনিক ঢাকা), অর্থ সম্পাদক পদে মনিরুল ইসলাম বাবু (প্রজাবন্ধু), দপ্তর ও আপ্যায়ন সম্পাদক পদে মো. সেলিম রেজা (দৈনিক জনতা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এস এ রুবেল (সরোদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শফিকুল ইসলাম (দৈনিক ফ্রন্টিয়ার)।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ও নির্বাচিত কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে মূলধারার সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।