নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর পাঁচ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের নিজ নামে ও তার স্ত্রী ঊষা রাণী চন্দের পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে থাকা দেড় কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছে খুলনার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মো. শরীফ হোসেন হায়দার গত মঙ্গলবার এই আদেশ দিয়েছেন। নারায়ণ চন্দ্র চন্দের নিজ নামে ও তার স্ত্রী ঊষা রাণী চন্দের হিসাব ফ্রিজ করার আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাবগুলোতে অর্থ জমা করা যাবে কিন্তু কোনো অবস্থাতেই উত্তোলন করা যাবে না। গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন