১৫ মিনিটে ১০০ আবেদন!

কমবেশি প্রায় সব তারকার সহকারী প্রয়োজন হয়। এবার নিজের জন্য ব্যক্তিগত সহকারী খুঁজছেন মডেল-অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। সম্প্রতি সামাজিকমাধ্যমে ব্যক্তিগত সহকারী চেয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি। সেখানে নিজের প্রত্যাশা ও আবেনকারীর যোগ্যতা কেমন হবে তা নিয়ে বিস্তারিত বিবরণও দিয়েছেন।

পোস্টে পিয়া লিখেছেন— আমি একজন উৎসাহী ব্যক্তিকে ব্যক্তিগত সহকারী হিসেবে খুঁজছি। যিনি আমার সঙ্গে অফিসে ও বাইরে কাজে সহযোগিতা করতে আগ্রহী থাকবেন। তবে তাকে অবশ্যই নমনীয় হতে হবে। কাজ সম্পর্কিত ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। সেখানে নিজের ই-মেইল অ্যাড্রেসও যোগ করেন পিয়া।

পোস্টটিতে চাকরিপ্রত্যাশীদের আগ্রহ তুলনামূলক বেশিই দেখতে পান পিয়া। এ নিয়ে মন্তব্যের ঘরে তিনি লেখেন— অনুগ্রহ করে আপনার কাজের ভূমিকাটি বোঝার চেষ্টা করুন। আপনি যদি ঢাকা কিংবা দেশের বাইরে থাকেন, তাহলে আবেদন পাঠাবেন না।  ১৫ মিনিটে ১০০টি আবেদন পাবার কথা উল্লেখ করেন পিয়া।

২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেছিলেন পিয়া জান্নাতুল।