পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার উপায় নিয়েও মতবিনিময় করেন।
এ সময় বাংলাদেশ পুলিশ এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।