আরও যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার তা হলো
যেভাবেই হোক খরচ কমান। প্রয়োজনে কর্মী ছাঁটাই করুন। অফিস ভাড়া কমাতে হবে। ছোট অফিসে চলে যেতে হবে। প্রয়োজনে কিছু দিনের জন্য অফিস ছেড়ে বাড়িতে বসেও কাজ করতে হতে পারে অফিসের বাড়তি সম্পদ বা পুরনো জিনিসপত্র বিক্রি করে দিতে পারেন বিকল্প ও সময়োপযোগী ব্যবসা শুরু করতে পারেন বাড়তি কর্মী ছাঁটাই করুন মার্কেট থেকে পাওনা টাকা আদায়ে জোর দিন নিজের বিপদ না সামলিয়ে অন্যকে সাহায্য করা, টাকা ধার দেওয়া, বাকিতে পণ্য বিক্রি করা ইত্যাদি করবেন না, ইউটিলিটি বিল, যাতায়াত, বিজ্ঞাপনসহ নানা ভ্যারিয়েবল বা অনির্দিষ্ট খরচ নিয়ন্ত্রণ করুন, প্রতিদিন চারপাশের খবর নিন এবং ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে খেয়াল করে দ্রুত সিদ্ধান্ত নিন, বিনিয়োগে সতর্ক হোন সহকর্মী, উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ বন্ধুদের সঙ্গে পরামর্শ চালিয়ে যান। সঠিক পথ বেরিয়ে আসবেই।