বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
এই চিকিৎসকের অকাল মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সববেদনা জ্ঞাপন করেছেন বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
মরহুমের নামাজে জানাযা মঙ্গলবার সকালে বিএসএমএমইউর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, প্রক্টর ডা. শেখ ফরহাদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। মরহুমের জানাযা শেষে বাদ আছর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।