ইবির বর্ষসেরা রিপোর্টার দেশ রূপান্তর প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তরের প্রতিনিধি ইদুল হাসান। এছাড়া বেস্ট কন্ট্রিবিউটর নির্বাচিত হয়েছেন রাইজিং বিডির তানিম তানভির। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইবি সাংবাদিক সমিতির নির্বাচন পরবর্তী দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘তোমাদের মাধ্যমে উঠে আসুক বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক বাংলাদেশর মধ্যে রোল মডেল।’