বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট থেকে বঞ্চিত করেছে। দীর্ঘ ১৫ বছর দেশের সব নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের শাসনামলে পালামেন্ট নির্বাচন থেকে শুরু করে দেশে কোনও নির্বাচনই হয়নি। তারা দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শ্রমিক নির্বাচন থেকে শুরু করে দেশের সকল নির্বাচন নষ্ট করেছে। দীর্ঘ ১৫ বছর বিএনপি মানুষের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম চালিয়েছে। আমরা ভোট থেকে বঞ্চিত হয়েছি। অনেক বছর ধরে আমরা পালামেন্ট নির্বাচনের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে।
দুলু আরও বলেন, আগামী পালামেন্ট নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। নির্বাচন তিন মাসের মধ্যে হওয়ার কথা কিন্তু যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, তারা চেষ্টা করছেন নির্বাচন যত দেরিতে করা যায়। নির্বাচিত সকল নেতৃবৃন্দদের বলতে চাই, নির্বাচন যেদিন হোক না কেন, আপনারা এখন থেকেই বিএনপির ধানের শীষ প্রতীককে জয়লাভ করানোর জন্য কর্মকাণ্ড শুরু করতে হবে। নাটোর সুগার মিল শ্রমিক নির্বাচন আমাদের উৎসাহ সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি, আপনাদের এ বিজয় আগামী পালামেন্ট নির্বাচনে বিএনপিকে অনুপ্রেরণা ও উৎসাহিত করবে। এ বিজয় আগামী পালামেন্ট বিজয়কে ত্বরান্বিত করবে।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, শ্রমিক নেতা হাবিবুর ইসল্ম হেলাল, সাধারণ সম্পাদক আবু সাইদ, সহসভাপতি আতাউর রহমান বাবু, সহসভাপতি (অফিস) মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (কারখানা) মাহামুদুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক (অফিস) মো. আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।
কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত
বেবিচক চেয়ারম্যানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ